1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 4:06 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষককে বহিষ্কার

  • প্রকাশিত : Thursday, March 21, 2024
  • 224 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থীগত ১৮ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী

যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বহিষ্কৃত শিক্ষক শাহেদ ইমনের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থীর যৌন হয়রানি ও কুপ্রস্তাবের শিকার হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বিভাগের শিক্ষক এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজক আবু শাহেদ ইমন তাকে দিনের পর দিন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কথায় সাড়া না দেওয়ায় তাকে একাধিকবার পরীক্ষায় ফেল করানো হয়। ২০২১ সালে লিখিত অভিযোগ দিলেও তিন বছরে কোনও ফল হয়নি। উল্টো দুই তদন্ত কমিটির কাছে তিনবার দিতে হয়েছে সাক্ষাৎকার। তবে তদন্ত ঠেকাতে হাইকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি অভিযুক্ত শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, তার বিভাগীয় প্রধান ওই কুপ্রস্তাবকারী শিক্ষককে নিয়ে মিমের বাড়িতে গিয়ে বহিষ্কারের ভয়-ভীতি দেখিয়ে বাবাকে বিষয়টি ধামাচাপা দেওয়ার কথা বলেন। ২০২২ সালের এই ঘটনা নিয়ে হাইকোর্টে একটি রিট হলে তিনি বিজয়ী হন। তারপরও সেই কুপ্রস্তাবকারীর বিচার হয়নি বলে জানান ভুক্তভোগী।

এর আগে গত ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। জীবনের নিরাপত্তা চেয়ে ওই বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর ১৯ মার্চ একই অভিযোগে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park