1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 1:02 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

রাইসির মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত মোদি, শোক পালন করবে পাকিস্তান

  • প্রকাশিত : সোমবার, মে ২০, ২০২৪
  • 196 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে শোক পালনের কথা জানিয়েছে পাকিস্তান।

সোমবার (২০ মে) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি ‘গভীরভাবে শোকাহত’ বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদি। তিনি আরও বলেছেন, ইরানের প্রয়াত এই প্রেসিডেন্ট ‘ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে’ অবদান রেখেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘তার (ইব্রাহিম রাইসি) পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ভারত এই দুঃখের সময়ে ইরানের পাশে আছে।’

এদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি এবং পাকিস্তানের সরকার ও জনগণ এই ভয়ানক ক্ষতির জন্য ইরানি জাতির প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। শহীদদের রুহ বেহেশতে শান্তিতে থাকুক। মহান ইরানি জাতি তাদের প্রথাগত সাহসের মাধ্যমেই এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় পাকিস্তান একদিনের জন্য শোক পালন করবে এবং প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শন এবং ভ্রাতৃপ্রতিম ইরানের সাথে সংহতি জানাতে পাকিস্তান তার পতাকা অর্ধনমিত করবে।’

এক্সে দেওয়া এক বার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, ‘বেদনাদায়ক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা এবং তাদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরও বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনার জন্য করুণা ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব।’

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানী এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গীদের মৃত্যুর দুঃখজনক সংবাদ গভীর বিষাদের সাথে আমরা পেয়েছি। বেদনাদায়ক এই ট্র্যাজেডির সময় আমরা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানি জাতি, দেশটির সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।’

এদিকে ইরানের সঙ্গে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি এই গোষ্ঠীটি বলেছে, তারা প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর পরে ইরানি জনগণের সঙ্গে ‘বেদনা ও দুঃখ’ ভাগ করে নিচ্ছে এবং ইরানের সাথে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে।

হামাস আরও বলেছে, প্রয়াত ইরানি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার চলমান যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাসহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ‘সম্মানজনক অবস্থান’ নিয়েছিলেন।

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এই বিরাট ক্ষতির প্রভাব কাটিয়ে উঠবে বলে আমরা আত্মবিশ্বাসী; ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যা এই গুরুতর সংকট মোকাবিলা করতে পারে।’

অন্যদিকে ইয়েমেনের ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথিরাও প্রতিক্রিয়া জানিয়েছে। হুথি গোষ্ঠীর সুপ্রিম রেভোল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি এক্সে জানিয়েছেন, ‘ইরানি জনগণ, ইরানের নেতৃত্ব এবং প্রেসিডেন্ট রাইসির পরিবার ও প্রতিনিধি দলের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা মহান আল্লাহর কাছে তাদের পরিবারের ধৈর্য ও সান্ত্বনার জন্য দোয়া করছি। সত্যই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই আমরা ফিরে যাব।’

এছাড়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, রাইসি ভেনিজুয়েলার ‘নিঃশর্ত বন্ধু’ ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মাদুরো লিখেছেন, ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলার পক্ষ থেকে (আপনাকে) আন্তরিক আলিঙ্গন। আপনি ও ইরান মর্যাদা, নৈতিকতা এবং প্রতিরোধের উদাহরণ।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park