1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 15, 2026, 2:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রো‌হিঙ্গা‌দের ৫.২ মি‌লিয়ন পাউন্ড দি‌চ্ছে যুক্তরাজ্য

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
  • 211 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রো‌হিঙ্গা‌দের জন‌্য অতি‌রিক্ত ৫.২ মি‌লিয়ন পাউন্ড (৭৩.২ কো‌টি টাকা) মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাজ‌্য।

বুধবার (১৪ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ‌্য। ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন এ তথ‌্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরা‌জ্যের অতিরিক্ত এ সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে ব‌্যবহার করা হ‌বে। বিশ্ব খাদ‌্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জা‌তিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দ্বারা এটি বাস্তবায়িত হ‌বে।

অর্থায়‌নের ২.৮ মি‌লিয়ন পাউন্ড ৩ লাখ ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সরবরাহ করতে সহায়তা কর‌বে ডব্লিউএফপি। এছাড়া ২.৪ মি‌লিয়ন পাউন্ড ৪ লাখ ৮৯ হাজার ৮০০ রোহিঙ্গা শরণার্থীর রান্নার গ্যাস সরবরাহ করতে সহায়তা কর‌বে আইওএম ও ইউএনএইচসিআর।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজনে সাড়া দিতে এবং অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করতে রো‌হিঙ্গা‌দের জন‌্য ৫.২ মি‌লিয়নের নতুন এ প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

হাইক‌মিশনার ব‌লেন, যুক্তরাজ্য এই সংকটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টাকে স্বীকৃতি দেই এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের সমর্থন করার জন্য মানবিক সহায়তা প্রদান করছি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী সম্প্রদায়ের জন্য ৩৭৯ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park