1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 1:31 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রোহিতদের সঙ্গে বিশ্বকাপের বিমানে নেই কোহলি-হার্দিক!

  • প্রকাশিত : রবিবার, মে ২৬, ২০২৪
  • 212 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: আইপিএল ফাইনালের মহারণে নেই ভারতের বিশ্বকাপ স্কোয়াডের কেউ। যে কারণে রোহিত শর্মার নেতৃত্বে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় উদ্দেশে দেশ ছেড়েছে ভারতীয় ক্রিকেট দল। দেশটির গণমাধ্যমে খবর, রোহিতদের সঙ্গে আমেরিকা যাননি দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। অথচ এই দুই ক্রিকেটারের দলই ছিটকে গিয়েছে আইপিএল থেকে।

জানা গেছে, আগামী ৩০ মে আমেরিকার বিমানে উঠবেন কোহলি। হার্দিকও সম্ভবত দ্বিতীয় পর্যায় যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ফলে ১ জুন বাংলাদেশে বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাদের।

রোহিতদের সঙ্গে কেন গেলেন না কোহলি এবং হার্দিক? জানা গেছে, আমেরিকার ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে কোহলির। তাই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার যেতে পারেননি।

অন্যদিকে, ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক এখন রয়েছেন লন্ডনে। তিনি সেখান থেকে সরাসরি আমেরিকায় দলের সঙ্গে যোগ দেবেন। তবে হার্দিক কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা নিশ্চিত করে জানা যায়নি।

৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালদের। তাদের সঙ্গে আমেরিকা যাবেন কোহলি। উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৪ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park