1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:16 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

শক্তিশালী টাইফুনের কবলে ভিয়েতনাম, ২৬ জেলে নিখোঁজ

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৮, ২০২০
  • 362 বার পঠিত

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’। সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।

এটিকেদ গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।

তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে।

টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্নস্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২’শ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খবর নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park