1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:24 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শপথ নিলেন রাজশাহীর নবনির্বাচিত ২৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২৮, ২০২৪
  • 285 বার পঠিত

রাজশাহী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগের ৮টি জেলার ২৩টি উপজেলার ৬৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারকে সহযোগিতা ও জনগনের সবসময় পাশে থাকার কথা জানান।

নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগনের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park