1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 29, 2026, 9:09 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শাকিব খানের মেকআপ আর্টিস্টকে অস্কার দেয়া উচিৎ: মাহি

  • প্রকাশিত : Sunday, July 9, 2023
  • 306 বার পঠিত

শাকিব ভাইকে এই লুকে দেখতে ভীষণ সুন্দর লাগছে’- এভাবেই ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের লুক নিয়ে প্রশংসা শোনা গেল মাহিয়া মাহির কণ্ঠে। মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনে এমনটাই বলেন মাহি। এই আয়োজনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মাহি বলেন, ‘শাকিব ভাইয়ের এই মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ। যিনি এই মেকআপ করেছেন তাকে অস্কার দেয়া উচিৎ। বাংলাদেশে এমন গেটআপ আগে দেয়া হয়েছে আমার মনে হয় না। সবকিছু মিলিয়ে শাকিব ভাই বেস্ট।’  
মাহি ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র প্রশংসা করে বলেন, ‘সিনেমার দিন ভালো যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো সংবাদ। কারণ আমাদের আরও কাজ বাড়বে। ভালো ভালো কাজ পাব।’
এ সময় মাহি জানান, সুড়ঙ্গ’র মাধ্যমেই ঈদের সিনেমা দেখা শুরু করলেন তিনি। এরপর পর্যায়ক্রমে ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ সিনেমা দুটি দেখবেন তিনি। মাহিয়া মাহি বর্তমানে রাজনীতি ও নিজের সদ্যোজাত সন্তান নিয়েই ব্যস্ত। মা হওয়ার পর শারিরীক পরিবর্তন হলেও সিনেমায় ফেরার আশা ব্যক্ত করছেন। শরীর থেকে মেদ ঝরিয়েই পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park