1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 10:01 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শাহজালালে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২০
  • 443 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো ভিলেজ থেকে বিপুল পরিমাণ কোকেন সাদৃশ্য মাদক উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (অ্যাভসেক) সদস্যরা। বুধবার ভোরের দিকে এগুলো আটক করা হয়।

মালামাল বিদেশ পাঠানোর আগে স্ক্রিনিংয়ের সময় এগুলো ধরা পড়ে। কার্টনের গায়ে পণ্যের নাম ‘রফতানি পোশাক’ উল্লেখ করে এগুলো হংকং পাঠানো হচ্ছিল। তল্লাশিতে পোশাকের সঙ্গে বিশেষ কায়দায় রাখা এসব মাদক উদ্ধার করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাদকটি কোকেন সাদৃশ্য কিন্তু আসলেই কোকেন কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমরা নিশ্চিত হয়েছি যে এটি একটি প্রথম শ্রেণির মাদক। আমরা গণনা করে পরিমাণ জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, ফেডেক্স এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট হংকং যাওয়ার কথা ছিল। সেই কার্গোতে মোট ৩৪০টি কার্টন ছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park