1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 9:06 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ : পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
  • 163 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও এখনো সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী  সরকার। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা ও উদ্বেগ এবং কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। তবে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী  সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব কাজে বাধা দিচ্ছে বিজিবি, অংশ নিয়েছে সাধারণ মানুষও।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার। এ ছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park