1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 5:09 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শিশুমৃত্যু হ্রাসে রেকর্ড করেছে বিশ্ব : জাতিসংঘ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
  • 233 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক বছরে বিশ্বজুড়ে শিশুমৃত্যুর হার রেকর্ড হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। বুধবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বজুড়ে মৃত্যুর শিকার হওয়া ৫ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ছিল ৪৯ লাখ। এই সংখ্যা শতাংশ হিসেবে ২০০০ সালের তুলনায় ৫১ শতাংশ এবং ১৯৯০ সালের তুলনায় ৬২ শতাংশ কম।

ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের পরিচালক হেলগা ফগস্ট্যাড বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটা খুবই ভালো একটি সংবাদ। কারণ ইতিহাসে এই প্রথম ৫ বছরের চেয়ে কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা ৫০ লাখের নিচে নেমেছে। ২০২৩ সালের হিসেব এখনও করা হয়নি, তবে আমাদের হাতে যেসব তথ্য উপাতত্ত রয়েছে— আশা করছি ২০২২ সালের ধারাবাহিকতা থাকবে ২০২৩ সালেও।’

প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণে ইউনিসেফকে সহযোগিতা করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর গত ২৩-২৪ বছরে মালাউই, রুয়ান্ডা, মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘শিশুমৃত্যু হ্রাসের যে নতুন রেকর্ড— এটি অবশ্যই একটি বড় সাফল্য এবং প্রশিক্ষিত ও দক্ষ ধাত্রী, ডাক্তার-নার্স, সফল টিকাদান কর্মসূচি, দরিদ্র্য পরিবারগুলোতে ইউনিসেফ কর্মীদের নিয়মিত ‘হোম ভিজিট’-এর কারণে এই সাফল্য এসেছে।’

‘তবে এখনই আমাদের আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। কারণ শিশুদের মৃত্যুর জন্য যেসব ইস্যু দায়ী, সেগুলোর বেশিরভাগই এখনও সমাজে শক্তিশালী ভাবেই আছে। এসব ইস্যুকে নির্মূলের আগ পর্যন্ত এক্ষেত্রে স্থায়ী সাফল্য আসা সম্ভব নয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park