1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 14, 2026, 7:32 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪
  • 203 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ভুটানের রাজা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল আজ শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার সকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করেন।
সকাল সোয়া ১০টায় ভুটানের রাজা ইন্সটিটিউট পরিদর্শনে এলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজাকে হাসপাতালের সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে ভুটানের রাজা বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশের চিকিৎসা সেবা কাজের ভুয়সী প্রশংসা করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। ভুটানের রাজা সেদেশে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ণ হাসপাতাল নির্মাণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন সামন্ত লাল সেন।
বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শেষে ভুটান সরকার কর্তৃক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করায় ভুটান রাজার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে রাজার পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখান। পরিদর্শনকালে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল-সহ ভুটানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা রাজার সাথে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল।
পরিদর্শনের আগে সায়মা ওয়াজেদ এর নেতৃত্বে প্রতিনিধি দলটি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা, সৈয়দ মাহফুজুল হক, ড. কামরুজ্জামান-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পুর্ব এশিয়ার ক্রমবর্ধমান উন্নয়নশীল ও জনবসতিপূর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহোযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে বাংলাদেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও অন্যান্য প্রতিনিধিদের বিশেষ ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
আলাপকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বার্ণ ইন্সটিটিউট সেবা ঢাকার বাইরে সম্প্রসারণ এবং বাংলাদেশের এই বার্ণ চিকিৎসার কনসেপ্ট ভুটানসহ অন্যান্য সহযোগী দেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও প্রতিনিধি হিসেবে সায়মা ওয়াজেদ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেন।
এছাড়া বাংলাদেশে ভ্যাক্সিন প্লান্ট নির্মান কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহায়তার কথাও জানান মিস সায়মা ওয়াজেদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park