1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 4:31 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
  • 220 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোরশেদ আলম, মো. আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কার্যপ্রণালী-বিধি ২৩৮ এর আলোকে সরকারি প্রতিষ্ঠান কমিটির কর্মপরিধি এবং কর্ম-পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি কার্যপ্রণালী-বিধির চতুর্থ তফসিলে লিপিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানগুলোর তালিকার ন্যায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিজিএ) থেকে প্রেরিত ও বাজেট ডকুমেন্টে বর্ণিত সরকারি প্রতিষ্ঠানগুলোর তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য সুপারিশ করে।
বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, জাতীয় ৪ নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park