1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 4:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে: কাদের

  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 219 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ জনকে সাড়ে ৯ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
সরকার দলীয় এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে গত ২৪ জানুয়ারি পর্যন্ত ১৩৩ কোটি ৯৫ হাজার ৮৮৮ টাকা জমা পড়েছে। তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ যাবৎ ২১৪ জন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
সরকার দলীয় এমপি আলী আজমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বরিশাল-ভোলা সড়কের তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর ১০ দশমিক ৮৬ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির জন্য সম্ভাবতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যতের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জন্য প্রণীত মাস্টারপ্ল্যানের মধ্যে প্রস্তাবিত সেতুটি অন্তর্ভুক্ত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park