1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 29, 2026, 1:04 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সমান সমান সাকিব মাশরাফি

  • প্রকাশিত : Wednesday, May 26, 2021
  • 743 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ সাকিব আল হাসান মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, এটা যেন অসম্ভব! বরং বলা যায়, রেকর্ডের সঙ্গে বাংলাদেশি অলরাউন্ডারের যেন বিশাল সখ্যতা রয়েছে। জাতীয় দল হোক কিংবা ক্লাব, খেলতে নামলেই প্রায় প্রতিটি ম্যাচেই নতুন কোনো রেকর্ড গড়ছেন তিনি। আর এটাই যেন নিয়তি।

এই যেমন মিরপুরে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের কথাই ধরা যাক। ম্যাচটিতে সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ দুইটি উইকেট শিকার করেছেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বনে গেলেন তিনি। তার উইকেট সংখ্যা ২৬৯টি। সমান উইকেট নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। আর একটি উইকেট হলেই এককভাবে এই রেকর্ডের মালিক বনে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সমর্থকদের আশা, আগামী ম্যাচেই রেকর্ডটি হয়ে যাক।

এই ম্যাচে আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান। এতদিন ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আকরামের দখলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১২২টি উইকেট শিকার করেছেন। এখন যৌথভাবে এই রেকর্ডটিতে ভাগ বসিয়েছেন সাকিবও। মিরপুর স্টেডিয়ামে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ১২২টি। আগামী ম্যাচেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

আরও পড়ুন:

ওড়িশার সীমান্ত পেরোচ্ছে ইয়াস, বিকেল পর্যন্ত বালেশ্বরেই তাণ্ডব

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আরো একটি রেকর্ড গড়েন বাংলাদেশি পোস্টার বয়। আইসিসির স্বীকৃত ম্যাচে সব ধরনের ফরম্যাট মিলিয়ে এক হাজার উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park