1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 6:52 am

সাতক্ষীরায় চা-বিক্রেতার মাথাবিহীন মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ৩১, ২০২২
  • 262 বার পঠিত

সাতক্ষীরায় চা-বিক্রেতার মাথাবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা খেকে ইয়াছিন আলী (৪৫) নামে এক চা-বিক্রেতার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন আলী শহরের সুলতানপুর কাজিপাড়ার মৃত শাহবাজ মোল্লার ছেলে। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা বাজারে চা বিক্রি করতেন। নিহতের মেয়ে জেসমিন নাহার সোনালীনিউজকে জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে এক ব্যক্তি বাবাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে মাথা ছাড়া তার মরদেহ পাওয়া গেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশের পুরো টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ক্লু উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park