1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:27 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

সাভারের আশুলিয়ায় নববধূকে হত্যা, স্বামী আটক

  • প্রকাশিত : বুধবার, জুন ১৬, ২০২১
  • 475 বার পঠিত

সাভারের আশুলিয়ায় বিয়ের ৪ দিনের মাথায় রিতু (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী রুবেল মোল্লাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নববধূর মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত নববধূ রিতু আক্তার আশুলিয়ার খেজুরটেক এলাকার আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এঘটনায় আটক নিহতের স্বামী অভিযুক্ত রুবেল মোল্লা আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

আশুলিয়ায় নববধূকে হত্যা, স্বামী আটক

নিহতের ফুপাতো ভাই নাঈম ইসলাম জানান, গত শুক্রবার রিতুর সাথে রুবেলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ মঙ্গলবার রুবেলের পরিবার থেকে জানানো হয় মিতু অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বুধবার সকালে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে গেলে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। এসময় নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে আশুলিয়া থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

স্বজনদের দাবি এটা কোনভাবেই আত্মহত্যা হতে পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এঘটনায় আশুলিয়া থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন নিহতের পিতা আবুল হোসেন বাবু।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী রুবেলকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park