1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 6:00 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সিলেট ও রাজশাহী সিটিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সিইসির সন্তোষ প্রকাশ

  • প্রকাশিত : Wednesday, June 21, 2023
  • 228 বার পঠিত

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে ও নির্বিঘেœ এসে ভোট দিয়েছেন। কোথাও কোনও বাধা পেয়েছেন বলে শুনিনি, তথ্যও পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।’
ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এসব কথা বলেন।
সিটি ভোট নিয়ে সার্বিক মূল্যায়নের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সময়ে বিশেষ করে ক্রিটিক্যাল পাঁচটি সিটি করপোরেশনে ভালো নির্বাচন হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাতে ভোটাররা খুব উৎসাহিত হবেন যে, ভোট উৎসবমুখর হতে পারে। সেখানে ভোটাররা আগ্রহান্বিত হবেন ভোটকেন্দ্রে যেতে। সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখবো। আমরা আশাবাদী।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে, রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিল- এটা জানতে পেরেছি। ভোটের হার চূড়ান্তভাবে কমবেশি হতে পারে, হেরফের হতে পারে। বাসাইল পৌরসভার নির্বাচন আশানুরূপভাবে ভালো হয়েছে। এটা ক্রিটিক্যাল প্লেস ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে ৭০ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটা যথেষ্ট। ৬০ থেকে ৭০ শতাংশ হলে তা এক্সিলেন্ট হবে। আমরা চেষ্টা করে যাবো। আপনারাও সহায়তা করবেন। সিলেট ও রাজশাহীতে ভোটের মাধ্যমে বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটিতে ভোট গ্রহন শেষ হলো।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park