1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 26, 2026, 12:55 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সৌদির বাতিল হওয়া সব ফ্লাইট চালু ১ অক্টোবর

  • প্রকাশিত : Thursday, September 24, 2020
  • 438 বার পঠিত

সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট পহেলা অক্টোবর থেকে চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ওমানের প্রবাসীরাও কাজে ফিরতে পারবেন পহেলা অক্টোবর থেকে। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে।

উল্লেখ্য, যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে এরিমধ্যে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park