1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 1:20 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

স্ত্রী হত্যার দায়ে রায়পুরে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • 645 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলো।

দণ্ডপ্রাপ্ত বাদল রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার বিনধ দেবনাথের ছেলে ও ওষুধ ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার বাসায় স্ত্রী অঙ্কিতাকে হত্যা করে। একপর্যায়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার এসআই মো. হারুন অর রশিদ বাদী হয়ে বাদলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

থানা পুলিশ জানায়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ শুনানি ও ছয়জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণে বাদল দোষী প্রমাণিত হয়। মঙ্গলবার মামলার রায়ে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park