মোশাররফ হোসেন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে কানাডার টরেন্টোয় হয়ে গেল আনন্দঘন সংবর্ধনা। টরেন্টোর ডাউনটাউনে হোটেল চেলসিয়ার বাংলাদেশ কনস্যুলেট টরেন্টোর এ আন্তর্জাতিক অনুষ্ঠান ছিল জমজমাট।
মংগলবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্টারিও প্রাদেশিক সরকার প্রিমিয়ার ডাগ ফোর্ড ও সংসদের সহকারী আনদিরিয়া খানজিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
তিনি প্রিমিয়ারডাগ ফোর্ড এর শুভেচ্ছা বাণী পাঠ করে বলেন, বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ সরকার ও নাগরিকদের প্রতি কানাডা অভিনন্দন জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবে ।
বাংলাদেশে কনস্যুলেটের কনসাল জেনারেল লুৎফুর রহমান এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান যুক্তরাষ্ট্র, দক্ষিণকোরিয়া, পর্তুগাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ কনস্যুলেট টরেন্টোর কনসাল জেনারেল লুৎফুর রহমান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছে। ঢাকায় মেট্রো রেল চলছে। সারা দেশ ইন্টারনেট ও বিদ্যুত সংযোগ স্থাপন করা হয়েছে। গৃহহীন মানুষকে বাড়ি দেয়া হয়েছে
২০৩১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে। এ অবস্থায় বাংলাদেশ কানাডারসহ বিভিন্ন দেশের সহযোগিতা কামনা করছে।
তিনি বাংলাদেশের সকল নাগরিকের কাছে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
কাউন্সিলর ফাহমিদা সুলতানার উপস্থাপনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে কানাডায় বসবাসকারী বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, অন্টারিও ও কানাডা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসের কেক কাটা হয়।

সর্বোপরি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য , উন্নয়ন অগ্রযাত্রার এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ছিল মনোমুগ্ধকর। সবশেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয় ।