1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 6:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হঠাৎ সালমানের বাড়িতে মুখ্যমন্ত্রী শিন্ডে, কী নিয়ে কথা হল?

  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
  • 232 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তাররা হলোভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দুজনেই বিহারের বাসিন্দা।

এদিকে সন্ত্রাসীদের গুলি চালানোর ঘটনায় সালমান খানকে নিয়ে আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও। পুরো ঘটনায় বেশ চিন্তিত খান পরিবার। মঙ্গলবার এই ঘটনায় দুজন গ্রেপ্তার হতেই সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশপাশি সালমানসহ তার পুরো পরিবারকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতোমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত সালমান কোনো মন্তব্য করেননি। সোমবার কাজেও বের হন তিনি। যদিও কড়া নিরাপত্তার চাদরে ছিলেন অভিনেতা। রোববার থেকেই একে একে অভিনেতার ভাইবোনরা পৌঁছেছেন তার বাড়িতে। যদিও সোমবার খান পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ খান।

তিনি লিখেছেন, সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এ ঘটনা খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ঘটনায় আমাদের পরিবার হতবাক। এরই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।

আরবাজ জানান, যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টিকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। পাশাপাশি পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বাই পুলিশের উপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ। একইসঙ্গে পাশে থাকার জন্য ভাইজানের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park