1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 2:00 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

হাউসবোট নীতি কার্যকর হচ্ছে কাশ্মিরের ডাল লেকে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১
  • 292 বার পঠিত

কাশ্মীরের অন্যতম পর্যটক আকর্ষণ ডাল লেককে নতুন করে সাজাতে যাচ্ছে জম্মু ও কাশ্মিরের প্রশাসনিক কাউন্সিল। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে ডাল ও নাইজিন লেকগুলো সুদূরপ্রসারী পরিচালনার জন্য নীতিমালা এবং নির্দেশনা অনুমোদন দিয়েছে কাশ্মির প্রশাসন।

উভয় হ্রদের ইকো-সিস্টেম সংরক্ষণের জন্য, নতুন নীতিটি টেকসই এবং দায়িত্বশীল পর্যটনের মডেলগুলি অবলম্বন করে ডাল এবং নাইজিন হ্রদগুলিতে হাউজবোটের কাজ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করেছে।

নীতিমালায় ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ এবং পরিত্যক্ত হাউজবোটগুলি মেরামত করা এবং ক্রুজ নৌকা ও ডোঙ্গা ক্রুজ পুনরুদ্ধার করার পরিকল্পনা করা হয়েছে। নীতিমালায় বর্ণিত নিয়মাবলী ও পদ্ধতি অনুসরণের জন্য উপ-পরিচালক পর্যটন নেতৃত্বে একটি নিয়ন্ত্রক কমিটিও গঠন করা হবে বলে জানানো হয়।

এর আগে ২০২০ সালে ‘ডাল হ্রদ’ পরিষ্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করে জম্মু ও কাশ্মীরের হ্রদ ও নৌপথ উন্নয়ন কর্তৃপক্ষ (এলএডব্লিইডিএ)।

কাশ্মিরের রাজধানী শ্রীনগরের মুকুট বলা হয় ডাল লেককে। কাশ্মির শহরের সবচেয়ে কাঙ্ক্ষিত টুরিস্ট স্পট ডাল লেক। কাশ্মীর পাহাড়ি এলাকা হলেও সারা এলাকা জুড়ে রয়েছে অসংখ্য নয়নাভিরাম লেক। ডাল বোট থেকে ডাল-হ্রদের শুরু। ডালের বুকে ভেসে আছে-অসংখ্য রাজকীয় হাউসবোট। আর জীবনকে উপভোগের জন্য রয়েছে-রাজকীয় আয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park