1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 10, 2026, 10:11 pm
সংবাদ শিরোনাম :

হাতিরঝিল থেকে আরও ৫৪ জন আটক

  • প্রকাশিত : Wednesday, February 3, 2021
  • 626 বার পঠিত

রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার আরও ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি’র বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

মো. সোহেল রানা, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্বাক্ষরিত পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park