1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:43 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হা‌সিনা-‌মো‌দির নেতৃত্বে যে প্রত্যাশার কথা জানালেন জয়শঙ্কর

  • প্রকাশিত : Saturday, June 22, 2024
  • 211 বার পঠিত

# বাংলাদেশ-ভারত সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সময়ের সঙ্গে আরও উন্নতি লাভ করতে থাকবে।

শ‌নিবার (২২ জুন) দি‌ল্লি‌র হায়দরাবাদ হাউসে শেখ হা‌সিনা এবং নরেন্দ্র মো‌দির দ্বিপক্ষীয় বৈঠ‌কের পর এক ফেসবুক পোস্টে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের রাষ্ট্রীয় সফর ভারত-বাংলাদেশ মৈত্রীর গভীরতার প্রতিফলন ঘটায়। আমাদের নতুন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় অতিথি হওয়াটা ভারত ও বাংলা‌দে‌শের সম্পর্কের প্রতি আমরা কতটা গুরুত্ব দিই তা প্রদর্শন করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমনটা বলেছেন, বাংলাদেশ আমাদের নেবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট, এসএজিএআর এবং ইন্দো-প্যাসিফিক নীতিমালার সংযোগস্থলে রয়েছে।

জয়শঙ্কর ব‌লেন, সত্যিকারের ভালো প্রতিবেশী হওয়ায় আমাদের বন্ধন ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোকে দৃঢ় করছে এবং নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করছে। আজ স্বাক্ষরিত চুক্তিগুলো আমাদের বন্ধনের প্রসার প্রদর্শন করে। সমুদ্র থেকে মহাকাশ, ডিজিটাল, গ্রিন ও স্বাস্থ্য, সামরিক, রেল ও দুর্যোগ পর্যন্ত, আমাদের দুই দেশ মানব প্রচেষ্টার সব উপায়ে সহযোগিতা করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park