1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 14, 2026, 6:26 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ২, ২০২৪
  • 209 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যাটে-বলে ছন্নছাড়া বাংলাদেশ। কোনো বিভাগেই ভারতের মেয়েদের পরীক্ষা নিতে পারেনি স্বাগতিকরা। ৭ উইকেটের বড় হারে দুই ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার মিলে শুরুর পাওয়ার প্লেতেই যোগ করেন ৫৯ রান। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি করেন শেফালি ভার্মা। ৫১ রান করে শেফালি সাজঘরে ফিরলে ভাঙে ৯১ রানের উদ্বোধনী জুটি।

এরপর সফরকারীদের কিছুটা চেপে ধরে বাংলাদেশ। স্মৃতি মান্দানা, হেমলতাকে দ্রুত সময়ের মধ্যে ফেরায় তারা। কিন্তু ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট হয়নি। ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে নতুন বলে ভারতের দুই পেসার রেনুকা সিং ও পূজা ভস্ত্রকারকে সেট হতে দেননি দিলারা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের দিশেহারা করে দেন। এই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তুলে বাংলাদেশ।

তবে ইনিংসের ৭ম ওভারে সাজঘরে ফিরেন মুর্শিদা খাতুন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৯ রান। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি দিলারাও। তিনি ফিরেছেন ২৭ বলে ৩৯ রান করে। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

এরপর দলের হাল ধরেন জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রেখে খেললেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। ৩৬ বলে ২৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তাছাড়া ২০ বলে ১৫ রান করেছেন মোস্তারি। তাতে একশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park