1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 5:51 am
সংবাদ শিরোনাম :

১৯ মার্চেই ৪১তম বিসিএস পরীক্ষা, রিট খারিজ

  • প্রকাশিত : Tuesday, March 16, 2021
  • 438 বার পঠিত

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পরীক্ষার্থীদের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির শুনানি হয়।

রিটকারীর আইনজীবী রবিউল ইসলাম শুনানি শেষ করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে পিএসসির মতামত জানানোর পর রিটটি খারিজ করা হয়।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

চাকরি প্রার্থীদের বক্তব্য, দেশে করোনা সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তোলেন তারা।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সোমবার (১৫ মার্চ) কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার কথা জানান তিনি।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park