1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 1:13 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

১৯ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন সৌদি নারীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 207 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সন্তানদের পরিচর্যায় মনোযোগ দিতে হয়, এ কারণে অনেক নারী পড়ালেখা বাদ দিয়ে দেন। তবে ১৯ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সৌদি আরবের এক নারী ।

হামদা আল রুয়াইলি নামে এ নারী ১০ ছেলে ও ৯ মেয়ের মা। সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন, সন্তানদের দেখাশুনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন তিনি।

মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ, সঙ্গে অনলাইনে ব্যবসা করেন হামদা। তিনি বলেন, আমি দিনের বেলা সন্তানদের পরিচর্যা এবং কাজ করি। রাতের বেলা ব্যবসা ও পড়াশোনা চালাই। আমি কোনো ধরনের ঝামেলা চাই না। তাই খুব সতর্কভাবে আমার সারাদিনের পরিকল্পনা সাজাই।

হামদা আল রুয়াইলি জানিয়েছেন, ৪৩ বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি।

১৯ সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ ছিল তার। কিন্তু তিনি শিক্ষক এবং সেনা কর্মকর্তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। হামদা বলেন, “এত সন্তান বড় করার ক্ষেত্রে আমার রোল মডেল হলেন সেই শিক্ষক যিনি শিক্ষার্থীভর্তি ক্লাস পরিচালনা করেন। এবং সামরিক অফিসার যারা বিপুল সেনাকে নিয়ন্ত্রণ করেন।” তিনি আরও বলেন, “আমার জন্য একটি সন্তানকে বড় করা, ১০ সন্তানকে বড় করার সমান। আমি তাদের প্রয়োজন নিয়ে কাজ করি, লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করি এবং তারা যেন নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে সেজন্য তাদের অনুপ্রেরণা দেই।”

হামদা জানিয়েছেন, তার সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে।

অনেক বাধা বিপত্তি আসলেও পড়ালেখা থেকে কখনো বিচ্যুত হননি জানিয়ে সৌদির এই নারী বলেন, “এত সন্তানের মা হিসেবে আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও, আমি আমার শিক্ষার স্বপ্নকে বাদ দেইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্যটা সহজ ছিল না। কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park