1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 5, 2025, 5:38 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

২৮ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১
  • 342 বার পঠিত

জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের দিনক্ষণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের ভাষ্যমতে, আগামী বছরের ২৮ জানুয়ারি মাঠে গড়াবে এই প্রতিযোগিতা, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

বিপিএলের সবশেষ আসর বসেছিল ২০১৯-২০ মৌসুমে। মাঝে এক মৌসুম মাঠে গড়ায়নি টুর্নামেন্ট। তার কারণ করোনার থাবা। যদিও মহামারি এই ভাইরাসটির প্রকোপ কিছুটা কমলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হয়। এবার বিপিএল আয়োজনের সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন বিপিএল নিয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা টুর্নামেন্ট শেষ করব।

এবারের বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। এ সম্পর্কে সুজন বলেন, ৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি । তত দিন ওয়েট করি। তারপর বলি।

টি-টোয়েন্টি লিগগুলোর বড় আকর্ষণ সব সময় বিদেশি ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের টানলে বিশ্বব্যাপীও একটা সমাদর তৈরি হয় টুর্নামেন্ট নিয়ে। তবে এখন করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শঙ্কা তৈরি হয়েছে বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে কি না তা নিয়ে।

এ সম্পর্কে সুজন বলেন, আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়েনি। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park