1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 6, 2026, 4:49 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ

  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
  • 118 বার পঠিত

দূরবীণ ডেস্ক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। 

বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন বলে জানান তিনি।

এর আগে গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

এদিকে, পিএসসির ওয়েবসাইটে সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতেও পুনরায় ফল প্রকাশের বিষয়টি উল্লেখ করে প্রার্থীদের পরবর্তী করণীয় উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ৭ এবং ২০২৩ সালের ৩০ নভেম্বর জারি করা ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এসব প্রার্থীদের সাময়িকভাবে উত্তীর্ণ করা হলো।

ফল জানা যাবে যেভাবে

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে PSC<Space>46<Space> Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PSC 46 123456 send to 16222।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park