1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 2:18 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

৬ দিনে লাখের বেশি আবেদন পুলিশে নিয়োগে

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
  • 497 বার পঠিত

৬ দিনে লাখের বেশি আবেদন পুলিশে নিয়োগে। গত ১০ সেপ্টেম্বর থেকে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলায় তিন হাজার শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আবেদনের সময় প্রায় এক মাস হলেও ইতোমধ্যে কনস্টেবল পদে চাকরির আবেদনের হিড়িক পড়েছে। গত ৬ দিনে এই পদে আবেদন জমা হয়েছে মোট ১ লাখ ১০ হাজার।

পুলিশ সদর দফতর জানায়, এবার কনস্টেবল নিয়োগের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে। এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ জমা পড়েছে চট্টগ্রামে। ৬ দিনে ৫ হাজার ৫০৪ জন আবেদন করেছেন এই জেলায়। চট্টগ্রাম থেকে ১৩৫ জন পুরুষ ও ২৪ জন নারী কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ।

সদর দফতর জানায়, এছাড়া টাঙ্গাইল থেকে ৪ হাজার ৩০৮, ময়মনসিংহে ৪ হাজার ১৪২, সিরাজগঞ্জে ৩ হাজার ৯২৯, ঢাকায় ৩ হাজার ৭৭২, বরিশালে ৩ হাজার ৭১৭, রংপুরে ৩ হাজার ৫২৬, কুমিল্লায় ৩ হাজার ২৯০, রাজশাহীতে ৩ হাজার ২৭৫, পাবনায় ৩ হাজার ৫৯ ও নওগাঁয় ২ হাজার ৬৯৪টি আবেদন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park