1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 25, 2026, 4:50 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ২, ২০২২
  • 500 বার পঠিত

আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জানা গেছে, আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসি ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের সে আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park