1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 25, 2026, 4:45 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পরীক্ষায় প্রশ্নপত্রফাঁসের অভিযোগে ভাইস চেয়ারম্যান ১০ জন রিমান্ডে

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ৩০, ২০২২
  • 529 বার পঠিত

পরীক্ষায় প্রশ্নপত্রফাঁসের অভিযোগে ভাইস চেয়ারম্যান ১০ জন রিমান্ডে। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রফাঁসের অভিযোগে করা পৃথক মামলায় বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রূপাসহ ছয়জনের চার দিন করে এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী অপর চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডভূক্ত অপর আসামিরা হলেন, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদ, নোমান সিদ্দিকী, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান।

এরআগে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলী আসামি রুপা, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসানের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে কাফরুল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা উপরপরিদর্শক নূরে আলম সিদ্দিক আসামি আজাদ, নোমান, তানজির ও শহীদ উল্লাহের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২১ জানুয়ারি দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, ব্যাংকের চেক পাঁচটি, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিনটি সেট জব্দ করা হয়।
এরপর গত ২২ জানুয়ারি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রুপাসহ ছয় জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। দু’দিনের রিমান্ড শেষে ২৫ জানুয়ারি তাদের কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park