1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 2, 2026, 7:57 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • প্রকাশিত : Tuesday, March 15, 2022
  • 297 বার পঠিত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহনের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে  অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য রেলপথ  মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মোঃ শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি  সভায় অংশগ্রহণ করেন।

সভায় ১৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। সভায় জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্রগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি ঢাকা সার্কুলার রেলপথ নির্মান প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park