1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 1:14 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ইতিহাস গড়তে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, মার্চ ২৩, ২০২২
  • 276 বার পঠিত

ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৩ মার্চ) তাসকিন আহমেদের বোলিং তোপে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগার শিবির। জয়ের জন্য তামিম ইকবাল বাহিনীর দরকার ১৫৫ রান। এ ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার রেকর্ড গড়বে টাইগার বাহিনী। পাশাপাশি তিন ফরম্যাটে এটি হবে লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুর ইঙ্গিতটা ভালো হয়নি বাংলাদেশের। জানেমাল মালান ও ডি কক মিলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। কককে মাহমুদউল্লার ক্যাচে পরিণত করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে তামিম বাহিনী। ৬৬ রানে তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন প্রোটিয়া শিবিরে। তার শিকার হয়ে ৯ রানে ফিরে যান কাইল ভেরাইনে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মালানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি।

মালান ৫৬ বলে ৭ চারে করেন ৩৯ রান। এরপর সে অর্থে আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন উদযাপনের উপলক্ষ্য পেয়েছেন আরও তিনবার। তাতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তিনি। একদিন পরই সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এ দিনের আগে উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনি দলীয় ৭১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমাকে।

ওয়ানডেতে সর্বোচ্চ ব্যাটিং গড় রসি ভ্যান ডার ডুসেনের। প্রায় প্রত্যেকটি ম্যাচেই প্রতিপক্ষের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে থাকেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের প্রথম দুটি ম্যাচেই টাইগার বোলারদের ভুগিয়েছেন তিনি। তবে এ দিন খুব বেশি সুবিধা করতে পারেননি এ ব্যাটার। ব্যক্তিগত ৪ রানে শরিফুল ইসলামের বলে মিরাজকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রিটোরিয়াস ২০, মিলার ১৬ ও রাবাদা ৪ রান করেন। এ নিয়ে ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের শিকার ৬৭ উইকেট। লুঙ্গি এনগিদির উইকেট নেন সাকিব। ১৩ বলে নামের পাশে এক রানও যোগ করতে পারেননি এনগিদি।

শেষ দিকে কেশভ মহারাজ একাই স্কোর বোর্ডে রান যোগ করছিলেন। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন এনগিদি। মহারাজ ক্যাচ তুলে দিয়েছিলেন শরিফুলের বলে। ইয়াসির রাব্বি সেই ক্যাচ ফেলে দেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মহারাজ। তিনি ২৮ রান করে রানআউটের শিকার হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park