1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 22, 2026, 11:11 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চীনের শুভেচ্ছা

  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৭, ২০২২
  • 270 বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেনন্ট  শি জিনপিং এবং প্রধানমন্ত্রী  লি কেকিয়াং।
শি জিনপিং বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এক পত্রে লিখেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে আমাদের সহযোগিতা যথাযথ অগ্রগতি হচ্ছে, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেরণা যোগাচ্ছে এবং আমাদের দুই  জনগণের জন্য আরও সহায়ক হচ্ছে ।’
চীনের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে  যথাযথ  পদক্ষেপ গ্রহণ করছে এবং সামাজিক ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং স্বপ্নের ‘সোনার বাংলা’ দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি লিখেছেন, বাংলাদেশের  বিভিন্ন অর্জনগুলো দেখাটা  চীনের জন্য খুবই আনন্দের।
প্রেসিডেন্ট শি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী, ঐতিহাসিক বন্ধু ও কৌশলগত অংশীদার।
তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে আমি দারুণ আশাবাদী এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসাথে সঙ্গে কাজ করতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা পৃথক এক পত্রে চীনর প্রধানমন্ত্রী  লি কেকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় গতি বজায় রেখে চলেছে,  যা সব ক্ষেত্রে সহযোগিতার সুফল বয়ে আনছে।
তিনি আরও বলেন, আমি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।
চীনের প্রধানমন্ত্রী লি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে কার্যকরভাবে লড়াই করছে, দেশ গঠনে এবং মানুষের জীবন-জীবিকার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং স্বপ্নের  ‘সোনার বাংলা’ বাস্তবায়নের দিকে দ্রুত এগিয়ে চলেছে।
তিনি আরো বলেন, এই অর্জনের জন্য চীন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।
তিনি বলেন, আমাদের দুই দেশ ও জনগণের স্বার্থে  আমাদের দুই দেশের উন্নয়ন  কৌশলের একীভূতকরণ এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park