1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 12:08 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ময়মনসিংহের ভালুকায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২
  • 258 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ময়মনসিংহের ভালুকায়

জেলার ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।

ভালুকা থানার ওসি  কামাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে ধলিয়া রাংচাপড়া এলাকায় বালু বোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রান্দিয়া গ্রামের ইজিবাইক চালক হোসেন আলী (৪৫), করুরা গ্রামের মতিন মিয়া (৫৫) ও অপর একজনের নাম জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানায়, একটি ব্যাটারি চালিত ইজিবাইক রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিলো। এসময় একটি বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে চাপা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও অপর এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় এক শিশুসহ আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরে সেখানে দুপুর দেড়টার দিকে আরেকজনের মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park