1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 7:05 pm
সংবাদ শিরোনাম :

“যুক্তির কলরব – মুক্তির উৎসব” শ্লোগানে বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিত : Saturday, April 9, 2022
  • 302 বার পঠিত

পটুয়াখালীতে পৌরসভার আয়োজনে “যুক্তির কলরব – মুক্তির উৎসব” এ শ্লোগানকে সামনে নিয়ে স্কুল ও কলেজ পর্যায় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর সেমি ফাইনালে “শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় নাগরিকের ভূমিকাই মূখ্য” প্রতিযোগীতার পক্ষ দল পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করেছে।

৯ এপ্রিল শনিবার বেলা ১১ টায় জেলা স্কাউটস ভবন মিলনায়তনে পটুয়াখালী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ এর সভাপতিত্বে উক্ত বিষয় প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। এ দলের দল নেতা ছিলেন ওয়াসিকা সিদ্দিকা বুশরা। এ দলে অংশগ্রহনকারী অপর দুই শিক্ষার্থী হলেন নিসরাত জেনীন লাম ও তাসনিম ফেরদৌসী। বিপক্ষ দল হিসাবে অংশগ্রহন করেন পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়। এ দলের দলনেতা মুশফিকুর রহমান, এ দলে অংশগ্রহনকারী অপর দুইজন হলেন মো. সায়েম বিল্লাহ ও আবির কুমার দাস।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) ড. আমিনুল ইসলাম টিটো, পটুয়াখালী সরকারী মহিলা কলেজের প্রভাষক সানজিদা ইসলাম।

২৮ মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিতর্ক প্রতিযোগিতার আয়োজক সংস্থা পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

বিতর্ক প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক পৌরসভার সাবেক কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park