1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 25, 2026, 10:56 pm
সংবাদ শিরোনাম :

পটুয়াখালীতে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : Friday, May 6, 2022
  • 351 বার পঠিত

বাউফলে আ.লীগের সাধারন সম্পাদককে অপসারণের দাবি! পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পৌরশহরের বাংলাবাজারে নাজিরপুর ইউপি সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের বাসভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিনে বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

এদিকে, শনিবার রাতে আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবনে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় জনতা ভবনে দুই পক্ষ সংবাদ সম্মেলন ডাকায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। দিনভর পৌর শহরে উত্তেজনা বিরাজ করে। মোতায়ন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park