1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 25, 2026, 11:16 pm
সংবাদ শিরোনাম :

ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

  • প্রকাশিত : Saturday, June 18, 2022
  • 332 বার পঠিত

জেলায় আজ পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহ্রিয়ার-এর সভাপতিত্বে জেলা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে বিচারক, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান রসুল, চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে বিচারাধীন মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলায় বিগত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪টি উপজেলায় একহাজার ৫৭০টি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল এবং এই সময়ে একহাজার ৫৬২ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই আদালতগুলিতে দায়েরকৃত মামলার মধ্যে ৫৭৪টি জিআর, ১৪৫টি নন-জিআর, ৭৮৬টি সিআর ও ৫৫৩টি মিসকেস উল্লেখযোগ্য এবং এই ৫ মাসে জিআর ৫১২টি, নন-জিআর ২৬৬টি, সিআর ৭২৩টি, মিসকেস ৫৩টি, আপিল ৩টি ও টিপি ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস পর্যন্ত চারহাজার ৪৩৩টি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং একই মসে ২৫১টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।বর্তমানে চারহাজার ১৮২টি গ্রেফতারি পরোয়ানা মুলতুবি রয়েছে।
অন্যদিকে, গত মাসে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৬৬৬ জন সাক্ষী চাওয়া হয়েছিল এবং পুলিশ কর্তৃক ৩৪১জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। বাকিদের এলাকায় না থাকা ও অসুস্থতার কারনে পুলিশের পক্ষে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
ঝালকাঠি জেলায় মে মাস পর্যন্ত মাদকদ্রক্য নিয়ন্ত্রন আইনে ৭০টি মামলা দায়ের হয়েছিল, ১৬টি মামলায় ১৩ জনকে সাজা প্রদান করা হয়েছে। মে মাস পর্যন্ত মোটরযান আইনে ৫৯১টি মামলা দায়ের হয়েছিল এর মধ্যে পুলিশ সুপার কর্তৃক ১১২টি মামলায় তিনলাখ ১০ হাজার চারশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মুলতুবি মামলার সংখ্যা রয়েছে ৪৭৯টি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park