1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 2:20 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

যশোরে পুকুর হতে বরিশালের ট্রাক মালিকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, জুন ২২, ২০২২
  • 273 বার পঠিত

যশোর সদর উপজেলার পদ্মবিলা এলাকার একটি পুকুর থেকে রেজাউল ইসলাম নামে জনৈক ট্রাক মালিকের মরদেহ উদ্ধার করেছে যশোর পুলিশ। নিহতের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। মঙ্গলবার সকাল ১১ টায় যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত রেজাউল করিম বরিশালের গৌরনদী উপজেলার টর্র্কিরচর গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মনিরুজ্জান জানান, পদ্মবিলা গ্রামের লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে ডিবি পুলিশের টিম নিহতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করে। রেজাউল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার টর্কিরচর গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে তিনি বিদেশ থেকে ফিরে এসে ট্রাক কিনে ভাড়ায় প্রদানের ব্যবসা শুরু করেন। তিনি সব সময় ট্রাকের চালক হৃদয় হোসেনে সাথে ট্রাকে থাকতেন।

ওসি আরও জানিয়েছেন, রেজাউল ট্রাকের ড্রাইভারসহ কয়েকদিন আগে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকের চালক কিংবা হেলপার পূর্ব পরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করে মরদেহ ওই পুকুরে ফেলে যায়। ট্রাক ও চালক-হেলপারের সন্ধান করতে পারলে হত্যার রহস্য জানা যাবে বলে অনুমিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park