1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 3:42 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি বাংলাদেশের শূন্য : তামমি

  • প্রকাশিত : সোমবার, আগস্ট ৮, ২০২২
  • 275 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ ২০১৩ সালরে পর গতরাতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে এই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম ম্যাচের মত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৫ উইকেটে হারে টাইগাররা। এমনকি প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও দু’টি সেঞ্চুরি আসে জিম্বাবুয়ের ব্যাটারদেরকাছ থেকে।

দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের ব্যাটারদের যেখানে চারটি সেঞ্চুরি সেখানে বাংলাদেশের নেই কোন সেঞ্চুরি। এমন বড় পার্থক্যই সিরিজ হারের কারন বলে জানিয়েছেন বাংলা্দেশ অধিনায়ক তামিম ইকবাল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে ৩০৩ রান করেছিল বাংলাদেশ। টাইগারদের পক্ষে র্সবোচ্চ ৮১ রান করেছিলেন ওপেনার লিটন দাস। জবাবে ১০ বল বাকি রেখে ৩০৪ রানরে টার্গেট স্পর্শ করে করে জিম্বাবুয়ে। ঐ ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন ইনো্সেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। কাইয়া ১১০ ও রাজা অপরাজিত ১৩৫ রান করেন।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের হাত ধরে বড় সংগ্রহ পায় বাংলাদশে। ৯ উইকেটে ২৯০ রান তুলেছিল টাইগাররা। র্সবোচ্চ ৮০ রান আসে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে।

জবাবে অধিনায়ক রেগিস চাকাভা ও রাজার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৯১ রানের টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে। চাকাভা ১০২ ও রাজা অপরাজিত ১১৭ রান করেন।

দুই ওয়ানডেতে চারটি সেঞ্চুরি করে জিম্বাবুয়ে। সেখানে বাংলাদেশের কোন ব্যাটাররা সেঞ্চুরির ধারে কাছেও যেতে পারেননি। সিরিজে এই চার সেঞ্চুরিতেই বাংলাদেশের বিপক্ষে দাপটের সাথে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ পকেটে ভরে নেয় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না থাকলেও ছয়টি হাফ সেঞ্চুরি আছে বাংলাদেশের।

তবে জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি বিপরীতে বাংলাদেশের সেঞ্চুরি ভান্ডার শূন্য হওয়ায় সিরিজ হারের পেছনে বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তামিম। ম্যাচ তামিম বলেন, ‘সিরিজ হারের পার্থক্য হচ্ছে তারা চারটি সেঞ্চুরি পেয়েছে এবং আমরা একটিও পাইনি। এ কারনেই আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারিনি। ভালো শুরু পেয়েছি। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পা্রিনি।

উইকেট ভালো থাকলেও নিজেদের সেরাটা খেলতে পারেননি বলে জানান তামিম। জিম্বাবুয়ে ভালো খেলে সিরিজ জিতেছে এমনটা স্বীকার করলেন তামিম, ‘শুরু থকেইে উইকেট ভালো ছিল। স্পিনারদের বিপক্ষে খেলা সহজ ছিল না। জিম্বাবুয়ে কৃতিত্ব দিতে হবে। এই সিরিজে সেরা দল ছিল তারা। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি এবং এজন্য আমরা এই অবস্থানে।

২০১৯ সালরে ওয়ানডে বিশ্বকাপের পর ৯টি দ্বিপাক্ষীক সিরিজ খেলে বাংলাদেশ। এরমধ্যে মাত্র ২টিতে হারে টাইগাররা। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলা্দেশ। ১৮ ম্যাচ থেকে ১২০ পয়েন্ট টাইগারদের। আকাশে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো ওয়ানডে র‍্যাংকিংইয়ের ১৫তম দল জিম্বাবুয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park