1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 6:25 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২০
  • 471 বার পঠিত

জাতীয় ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

ঢাকাস্থ ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে আজ স্বাক্ষর করেন তিনি । এসময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘ভারত রত্ন’ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী।

ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তাঁর সাথে পরিচিত হওয়ার । আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের স্বর্গ সুখ কামনা করেন। এছাড়া তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park