1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 2:04 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

খালেদা জিয়ার জন্য খুলনায় মঞ্চে খালি চেয়ার

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২২, ২০২২
  • 331 বার পঠিত

খালেদা জিয়ার জন্য খুলনায় মঞ্চে খালি চেয়ার। ময়মনসিংহের মতো খুলনায় সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। শনিবার খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।

খালেদা জিয়ার চেয়ারের একপাশে বসেছেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। অন্যপাশে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে শফিকুল আলম মনা বলেন,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে। এদিকে খালি চেয়ারটিকে ঘিরে সমাবেশে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ‍্যে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।

 

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park