1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 2, 2026, 2:00 pm
সংবাদ শিরোনাম :

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

  • প্রকাশিত : Tuesday, November 15, 2022
  • 331 বার পঠিত

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হেরেছিলো বাংলাদেশ।
১-১ সমতা নিয়ে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বৃষ্টির কারনে দৈর্ঘ্য ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।
জবাবে আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকী থাকতে ২২১ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।
ওপেনার আশিকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। আহরার ৫২ ও পারভেজ অপরাজিত ৫৭ রান করেন।
বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশের পারভেজ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park