1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 11:45 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ১০, ২০২২
  • 287 বার পঠিত

বিএনপির সংসদ সদস্যরা ই-মেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। রবিবার সংসদের স্পিকারের কাছে শারীরিকভাবে তা জমা দেবেন।

বিএনপির সাতজন সংসদ সদস্য ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগের দলীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগ করা সাতজন সংসদ সদস্য হচ্ছেন- মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩; মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩; এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।

তিনি বলেন, “সংসদ সদস্যরা ই-মেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং রবিবার সংসদের স্পিকারের কাছে শারীরিকভাবে তা জমা দেওয়া হবে।”

বিএনপির এই নেত্রী বলেন, “আমরা এমপি হয়ে লাভবান হচ্ছি না। আমরা কতটা জায়গা পাই সেটা দেখার জন্য সংসদে যোগ দিয়েছি। কিন্তু সবই একই, এমপি হওয়া বা না হওয়া, তাই আমরা পদত্যাগের ঘোষণা দিয়েছি।”

এর আগে বিএনপির সংসদ সদস্যদের সংসদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কারণ দলটি আজকের সমাবেশ থেকে সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি ঘোষণা করবে।

বিএনপি তাদের বিভাগীয় শেষ গণসমাবেশ করছে যেখান থেকে দলটি তাদের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park