1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 2:27 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বাংলাদেশে মেট্রো রেল, উড়ালের পর পাতাল : টরেন্টোয় কেমন!

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩
  • 336 বার পঠিত

মোশাররফ হোসেন: বাংলাদেশে মেট্রো রেল, টরেন্টোয় কেমন! এ তুলনা করার জন্য এ লেখা নয়।

তারপরও বাংলাদেশ বিশ্বমানের মেট্রো রেল জগতে প্রবেশ করেছে গত ২৮ ডিসেম্বর। আগামী ২৬ জানুয়ারি পাতাল রেলের ভিত্তি দেবার ঘোষণা করা হয়েছে ।
এটা ঢাকার পূর্বাচল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।৩১কিলোমিটার দীর্ঘ এ রেল সুরঙ্গে ২১কিলোমিটার চলাচল করবে বলে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ।

তিনি আরও বলেন, ঢাকার যানজট নিরসনে এরকম মোট ৬টি মেট্রো রেল চলাচলের জন্য সরকার কাজ করছে। পাশাপাশি ঢাকার চারিদিকে বৃত্তাকার সিমিটার রেল ও সড়ক করার পরিকল্পনা এগিয়ে চলেছে । ঢাকার বাইরে চট্টগ্রাম শহরের শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রো রেল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম দেশজুড়ে আধুনিক মহাসড়ক,সড়কের কাজ করে এগিয়ে যাচ্ছে।
মূলত সময় বাঁচিয়ে মানুষ যাতে সারা দেশে নিশ্চিন্তে চলাচল করতে পারে সে চেষ্টা করছে সরকার।
মেট্রো রেলের আধুনিক প্রযুক্তি বাংলাদেশের মানুষ এখন দেখছেন। পাতাল রেল একইভাবে করার উদ্যোগ নিয়েছে সরকার। আমেরিকা, কানাডা ও ইউরোপের মত মেট্রো রেল এখন বাংলাদেশে। জাপান সরকার কারিগরি সহায়তা দিয়েছে।
ঢাকার বর্তমান জনসংখ্যা ২ কোটি ৩৩লক্ষ ১০হাজার তবে পৃথিবীর ৬ষ্ঠ ঘনবসতিপূর্ণ শহর আয়তন ৩ লক্ষ ৩৮ বর্গ কিলোমিটার। সড়ক বলতে কমলাপুর থেকে বিমান বন্দর, টঙ্গী, গাজীপুর, অপরটি মিরপুর হয়ে আরিচা, একটি কাঁচপূর থেকে কমলাপুর, অপরটি মাওয়া, ম্যাক থেকে বিমান বন্দর সড়ক। পূর্ব ও পশ্চিম, উত্তর, দক্ষিণ মিলে ৬০ফুট প্রশস্ত নয় সডক।

পাঁচ মিশালি সড়কে রিকশা, টানা ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান, অটো, হালের পাঠাও, কার বাস, ট্রাক মিলে এক দুর্বিসহ জীবন। ফলে চাকুরিজীবিসহ সকলে সময়মত গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। এজন্য মেট্রো রেল ও পাতাল রেল মানুষের কর্ম ঘন্টা বাঁচাতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে মহানগর জীবনে গতিময় করার জন্য সমন্বিত উদ্যোগ জরুরি ।
অপরদিকে কানাডার টরেন্টো ১০০ বছরের পুরান শহর। শীতের তীব্রতা ও তুষার ঝড়ের বিষয় মাথায় রেখে এখানে পাতাল রেল, মেট্রো রেল, গো ট্রেন, ভি আই এ, এক্সপ্রেস, রকমারি চলাচল রয়েছে। টরেন্টো, ইয়র্ক মিলে বাস চলাচল পাতাল রেলে র সংগে যুক্ত। সুড়ঙ্গ থেকে উপরে উঠলে বাস ও স্ট্রীট কার।
একই টিকেটে চলাচল করা যায়। দৈনিক ও মাসিক কার্ড ও টোকেন নিয়ে চলাচল। তবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্র ছাত্রীদের কোন টিকেট লাগেনা। তাদের আলাদা কার্ড আছে। সিনিয়র দের ভাড়া কম।

টরেন্টো পাতাল রেলে ভন থেকে ফিনচ ৩৮ কিলোমিটার।৩৮টি স্টেশন। কেনেডি থেকে কিপলিং ৩১টি স্টেশন।তাছাড়া আরও আছে হালকা রেল, ভিআইএ। আমেরিকার সংগে এক্সপ্রেস। আগামীতে আসছে ঘন্টায় ১০০০ কিলোমিটার গতির ট্রেন। এটা ভেকুয়াম টিউব। চালাবে সিএনএন । ৭ হাজার ১২৫বর্গ কিলোমিটার আয়তনের গ্রেটার টরনটোর জনসংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গেছে। ১০টি প্রদেশ ও তিন টেরিটরি মিলে কানাডার জনসংখ্যা ৩ কোটি ৯০ লক্ষ। মোট আয়তন ৩৮লক্ষ ৫৫হাজার ১০০বর্গকিলোমিটার ।
কিন্তু ২০০ বছরের পুরানো কানাডা গড়ে উঠেছে পরিকল্পিত ভাবে। উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম মিলে বিশ্বের ২য় বৃহত্তম দেশ কানাডা।
দু দেশের আয়তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পার্থক্য বিশাল। তবে সাহসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মাত্র ৫০বছরের মধ্যে। ৭,২ প্রবৃদ্ধি। মধ্য আয়ের দেশ। একজন শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও চিন্তার ফসল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park