1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 2:35 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

অ্যানজেলার মরদেহ ঢাকা যাচ্ছে আজ, আরিয়ান ও শাহরিয়ার পরে

  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
  • 393 বার পঠিত

মোশাররফ হোসেন: টরেন্টো তোলপাড় হওয়া মহাসড়ক দুর্ঘটনায় নিহত অ্যানজেলা শ্রেয়া বাড়ৈর মরদেহ ঢাকা যাচ্ছে আজ। রাত ১০:৪০মিনিটে টারকিশ এয়ার ০০১৮ যোগে অ্যানজেলার মরদেহ নিয়ে তাঁর বাবা জেমস বাড়ৈ ও ভাই আদ্রিয়ান বাড়ৈ কাল রাতে ঢাকা পৌছাবেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল লুৎফুর রহমান ও পরিবার। পুরো বিষয়টি লোটাস মরদেহ সেবা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী হারমিনদার সিং নিশ্চিত করেছেন।

অপরদিকে হামবার কলেজের ছাত্র শাহরিয়ার মাহির খান ও আরিয়ান আলম দীপ্তর মরদেহ পরে যাবে বলে বাংলাদেশ কানাডা মরদেহ সেবা কেন্দ্রের মশরুর দুলু জানিয়েছেন। তাদের মরদেহ রয়েছে ইকো মরদেহ সেবা কেন্দ্রে। এ দুজনের মৃত্যু সনদ ও হাসপাতাল ছাড়পত্র এলেও ইনসুরেন্স অন্যান্য কাগজ না আসায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল লুৎফুর রহমান অনাপত্তি দিতে পারেননি। তবে আজ এসব পেলে তাদের আত্মীয় স্বজন ও মরদেহ সেবা কেন্দ্র বাংলাদেশ কনস্যুলেটের অনাপত্তি পত্র পেয়ে যাবেন বলে কনসাল জেনারেল লুৎফুর রহমান জানান। এরপর বিমান টিকেট নিশ্চিত করা হবে আত্মীয় স্বজন জানিয়েছেন।

কী লেখা অ্যানজেলার মৃত্যু সনদে-

 

সার্ভিস অন্টারিওর মৃত্যু সনদের সার কথা হচ্ছে ১৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০মিনিটে হাইওয়ে ৪২৭ একটি টেক্সি দুর্ঘটনায় তিন জন আরোহী নিহত হন। বহুরকম আভ্যন্তরিন আঘাতে জর্জরিত হয়ে তাদের মৃত্যু ঘটেছে।
এখানে উল্লেখ্য শাহরিয়ার ও আরিয়ান দীপ্তর মরদেহ গোসল করানোর সময় তাদের কোন বড়ো ক্ষত কিংবা পোড়ার কোন চিহ্ন দেখেননি বাংলাদেশ কানাডা মরদেহ সেবা কেন্দ্রের পরিচালক মশরুর দুলু আল আবেদীন মসজিদে নামাজে জানাজা শেষে জানিয়েছিলেন।
অ্যানজেলার মরদেহ ঢাকা পৌঁছানোর পর ঢাকার হলি রোসারি চার্চ, তেজগাঁওতে সকল প্রার্থনা শেষে সমাহিত করা হবে বলে তার পরিবার জানিয়েছে।

বিশ্বজিৎ এর ছেলে নিবিড় কেমন আছে…

সেন্ট মাইকেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধনী কুমার নিবিড় এর অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তার মস্তিষ্ক এম আর আই করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে প্রার্থনা করার আহ্বান জানালেও কুমার বিশ্বজিৎ ও তার সহধর্মিণী কোন মিডিয়ার সামনে আসছেন না। এমনকি পরিবারের ঘনিষ্ঠদের সংগে আলাপ করছেন না বলে তাদের বন্ধু শিল্পী তপন চৌধূরী জানিয়েছেন। দিনভর হাসপাতালে অবস্থান করছেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park