1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 7:30 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভূমি-সেবা সহজিকরণে প্রযুক্তির বিকল্প নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : Wednesday, September 9, 2020
  • 461 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজিকরণে প্রযুক্তির বিকল্প নেই। বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা রাজস্ব সম্মেলন-২০২০ ও সেবা সহজীকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণকে অনেক সময় বিভিন্ন ধরনের খতিয়ান সংগ্রহ করতে ও ভূমি সংক্রান্ত সেবা পেতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির সম্মুখীন হতে হয়। প্রযুক্তির ব্যবহারের কারণে এখন সেবা প্রত্যাশীরা সহজেই এ সকল সেবা পাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে একদিনের মধ্যেই সরকারের পক্ষে এ সেবা দেয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের কারণেই এটা সম্ভব হয়েছে ভূমি সেবা সহজিকরণে প্রযুক্তির বিকল্প নেই। তাই ভবিষ্যতে ভূমিসেবার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির পরিসর আরো বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ভূমি সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, জনগণ যেন ভূমি অফিসে কোন ধরনের হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়া ভূমি সংক্রান্ত বিরোধ গুলো দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভূমি সেবার বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে ভূমি জরিপ সহ অন্যান্য ক্ষেত্রেও ডিজিটাইজেশন করা হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, খুলনার বিভাগীয় কমিশনার ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার , বিজ্ঞ পিপি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য্য, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট শাহজাহান আলী, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park