1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 7:11 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

হাসপাতালে মহসিনের চিকিৎসা শুরু

  • প্রকাশিত : বুধবার, জুন ৭, ২০২৩
  • 266 বার পঠিত

দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশে ফুটবলের একসময়ের সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। আজ বুধবার সকালে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এই সাবেক তারকাকে। মহসিনের ছোট ভাই কোহিনূর ইসলাম পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিনকে দেখতে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার সকালে হাসপাতালে গিয়েছিলেন। মহসিনের হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আজ সকালে মহসিনকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। তার ওজন কমসহ নানান রোগ বাসা বেঁধেছে। চিকিৎসককে সামগ্রিকভাবে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানিয়েছি। ঠিকমতো চিকিৎসা যেন হয় সেই চেষ্টা চলছে।’

গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সব দিক দিয়েই মহসিনের দুরবস্থা চলছে। সবকিছু হারিয়ে চিকিৎসাও ঠিকমতো করতে পারছিলেন না। রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাইয়ের একটি ফ্ল্যাটে কোনোমতে জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। গুরুতর অসুস্থ এই ফুটবলারকে সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার মহসিনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্নুর হাত ধরে মহসিন আবাহনীতে অনুশীলন করে মোহামেডানে খেলা শুরু করেন। সাদা-কালো জার্সিতে প্রায় অর্ধ যুগ খেলে আবাহনীতে নাম লেখান। সেখানে সফলতার ছাপ রাখেন। এরপর খেলেন মুক্তিযোদ্ধায়। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ফুটবলার দারুণ পারফরম্যান্স করে একসময় জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। খেলা ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মহসিন। সেখানে ভালোই ছিলেন। তবে একসময় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ঢাকায় ফিরে আসেন, অনেকটা নিঃস্ব হয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park