1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 1:57 pm
সংবাদ শিরোনাম :

হৃদয়ের সঙ্গে অশোভন আচরণে সাজা পেলেন ওমরজাই, শাস্তি ট্রটেরও

  • প্রকাশিত : Monday, July 17, 2023
  • 302 বার পঠিত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন আফগান কোচ জনাথন ট্রট এবং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দুজনকেই জরিমানা করেছে নিজেদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে।সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির পর বাংলাদেশ সুবিধা পেয়েছিল বলে দাবি করেছিলেন ট্রট। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি নামার পর তাই আম্পায়ারদের সঙ্গে কিছুটা মতের অমিল হয়েছে ব্রিটিশ এই কোচের। আফগানদের কোচ বারবারই আম্পায়ারদের অনুরোধ করছিলেন খেলা আরেকটু দেরিতে শুরু করতে। ট্রটের এই আচরণ আইসিসির আচরণবিধি ২.৮ লঙ্ঘন করেছে। ফলে তাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওমরজাইয়ের জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের সঙ্গে অশোভন আচরণ করায়। সোমবার (১৬ জুলাই) বাংলাদেশ ইনিংসের শুরুতে লিটন-আফিফ দুর্দান্ত ব্যাটিং করলেও মাঝের দিকে কিছুটা খেই হারিয়ে ফেলে টাইগাররা। এসময় আফগান বোলাররা প্রভাব বিস্তার করার চেষ্টা করলেও একটুও চাপ আসতে দেননি আগের ম্যাচের নায়ক তাওহিদ হৃদয়। ইনিংসের ১৫ তম ওভারে ওমারজাইয়ের বলে ছক্কা মেরে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন এই ব্যাটার। পরের বলেই হৃদয়কে ফিরিয়ে তাই কিছুটা অশোভন আচরণ করেছিলেন। এটি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। এর ফলে তাকে জরিমানা করা হয়েছে।ওমরজাই ও ট্রটের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন তারা। দুজনই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park